বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আরও শতাধিক সদস্য

টেকনাফ প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ২১:২৫আপডেট : ১১ জুলাই ২০২৪, ২১:২৫

মিয়ানমারে চলমান সংঘর্ষের মধ্যে ফের বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে তারা কক্সবাজারের টেকনাফে এসে আশ্রয় নিয়েছেন। এর মধ্য সে দেশের সেনাবাহিনীর সদস্যও রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর থেকে টেকনাফ সীমান্তের সাবরাংয়ের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছিল মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা। পরে তাদেরকে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা হেফাজতে নেন। কিন্তু এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

সীমান্ত দিয়ে মিয়ানমারের বিজিপির সদস্য অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি বলেন, ফের নতুন করে সে দেশের বিজিপির সদস্য এপারে আশ্রয় নিয়েছে বলে শুনেছি। তারা আমাদের বিজিবি ও কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে আছে।

এদিকে বুধবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টারশেল ও ভারী গোলার বিকট শোনা গেছে টেকনাফ সীমান্তে। তবে বৃহস্পতিবার সকাল থেকে শব্দ কমেছে।

তবে নতুন করে কোনও অনুপ্রবেশকারী ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্তে সার্বক্ষণিক বিজিবির সদস্যরা টহল দিয়ে যাচ্ছে। মিয়ানমারের এমন পরিস্থিতিতে সীমান্তের যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

সীমান্তের বাসিন্দারা বলছে, মিয়ানমারে চলমান যুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলার বিকট শব্দ কম পাওয়া গেছে। তবে গতকাল রাত থেকে ব্যাপক শব্দে বাড়িঘর কেঁপে উঠেছে। এদিকে, নিরাপত্তার কারণে সীমান্তের বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে। 

সীমান্তের বাসিন্দা মোহাম্মদ ইসলাম বলেন, অনেক দিন পর সীমান্তে একটু শান্ত হয়েছে। আজকে সকাল থেকে কোনও গোলার শব্দ পাওয়া যায়নি। যদি গভীর রাতে গোলার বিকট শব্দ না আসে তাহলে অন্তত একদিন শান্তিতে ঘুমানো যাবে। তবে শুনেছি সেদেশের কিছু লোকজন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে।

এ বিষয়ে টেকনাফের নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, আজকে তেমন গোলার শব্দ পাওয়া যায়নি। অন্যদিনের চেয়ে সীমান্ত সকাল থেকে শান্ত রয়েছে। তবে আমরা সীমান্তে প্রতিনিয়িত নজরদারি রাখছি, যেন নতুন করে কোন অনুপ্রবেশ না ঘটে।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী