মা গেছেন প্রেমিকের হাত ধরে, খাবার চেয়ে প্রাণ হারালো ছেলে

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ২৩:০১আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২৩:০১

তিন বছর আগে শিশু আবদুল্লাহকে (৭) ফেলে তার মা প্রেমিকের হাত ধরে চলে যান। এরপর আবদুল্লাহকে দেখাশোনার জন্য তার বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামে অন্য এক নারীকে। সেই সৎমা লিজার বিরুদ্ধে শিশু আবদুল্লাহর খুনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জুলাই) ঘটনাটি ঘটে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত সৎমা লিজা আক্তারকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে হত্যার বিষয়টি লিজা আক্তার স্বীকার করেছেন বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া।

আবদুল্লাহ দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তার বাবা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎমায়ের কাছে খাবার চায়। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে তাকে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করেন লিজা আক্তার। স্থানীয়রা শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় সংসারে আবদুল্লাহর আড়াই বছরের আরেকটি ভাই রয়েছে।

ইউছুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা এসে দেখলাম শিশুটি মৃত পড়ে আছে। তার গলায় দাগ রয়েছে। শুনেছি সৎমা তাকে মেরে ফেলেছে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‘সৎমা লিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের