চট্টগ্রামে সোম-মঙ্গলবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২৪, ২১:৪৮আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২১:৪৮

চট্টগ্রামে সোমবার এবং পরদিন মঙ্গলবার (২৯ ও ৩০ জুলাই) ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ রবিবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারি করা কারফিউ সোমবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে সোমবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে। একইভাবে পরদিন মঙ্গলবার একই সময়ে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।’

রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল ছিল। কারফিউ মেনে চলার জন্য নগরবাসীর প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মুখে গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। সেটি এখনও চলমান। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী