চট্টগ্রামে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০২৪, ১০:০১আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:০১

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজনের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত একজন মারা গেছেন । তার নাম মো. শহীদ (৪০)। তিনি চকবাজার রসুলবাগ এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। পেশায় মুদি দোকানি ছিলেন। এর আগে রাত ৮টার দিকে বহদ্দারহাটে গুলিবিদ্ধ হন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান) আব্দুল মান্নান মিয়া জানান, নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বহদ্দারহাটে পুলিশ কোনও গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার বিকালে নগরীর নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ছিল। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টাইগারপাস হয়ে বহদ্দারহাট যান। মিছিলটি যাওয়ার পথে টাইগারপাস পুলিশ বক্স, শিক্ষামন্ত্রী, চসিক মেয়রের বাসায় হামলা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক