দীপু মনির বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

চাঁদপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ০১:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫১

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকালে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করেন। এর কিছুক্ষণ পর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে যুবকরা শহরের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর শুরু করেন।

বিকাল ৪টার দিকে ভাঙচুর শুরু হয় দীপু মনির বাসা ও তার ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপুর জিম সেন্টারে। এ সময় দীপু মনির বাসার আসবাবপত্র, জিম সেন্টারের সব সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায় তারা।

অপরদিকে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারীর বাড়ি, চাঁদপুর পৌরসভা, পৌর মেয়র জিল্লুর রহমানের বাড়ি, আওয়ামী আইনজীবীদের ভবন, জেলা ক্রীড়া সংস্থা, আওয়ামীপন্থি আইনজীবীদের অফিস, জিআরপি থানায় আগুন দেওয়া হয়েছে। এ সময়ে আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।

/এএম/এফআর/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ