চট্টগ্রামের দুই কলেজ দখলে নিলো শিবির, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৬ আগস্ট ২০২৪, ০২:২৬আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০২:২৬

চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ দখলে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি দখলে নিয়ে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক দখলে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। তবে সোমবার পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে শিবিরের নেতাকর্মীরা প্রবেশ করেন।

সরেজমিনে রাত ৯টার দিকে মহসিন কলেজ ও চট্টগ্রাম সরকারি কলেজে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দিয়েই যাচ্ছিলেন। এর মধ্যে মহসিন কলেজের ভেতরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন কক্ষে অবস্থান নেন।

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রশিবির কাজ করে যাবে।

/এএম/এফআর/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী