সারারাত রাস্তায় পড়ে ছিল যুবলীগ নেতার লাশ, সকালে জানাজা ছাড়াই দাফন

রায়পুর প্রতিনিধি (লক্ষ্মীপুর)
০৬ আগস্ট ২০২৪, ২২:২১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২২:২১

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক ঘটনায় দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন যুবলীগ নেতা রয়েছেন। সেইসঙ্গে আগুন দেওয়ার কারণে ভয়ে এমপি আনোয়ার হোসেন খানের বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ আগস্ট) এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জে থানা, উপজেলা পরিষদের অন্তত ১২টি কার্যালয়, আওয়ামী লীগের আট নেতার কার্যালয়, বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সবশেষ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে ভাঙচুর করা হয়।

সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত তিন জনের মৃত্যু এবং হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে সোমবার বিকালে আন্দোলনকারীরা উপজেলার ভোলাকোটের আথাকরা গ্রামের যুবলীগ নেতা মো. নাসিরকে জিম্মি করে। এ সময় তাকে প্রকাশ্যে পিটুনি দিয়ে হত্যা করা। সারারাত তার লাশ রাস্তার ওপর পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। মঙ্গলবার সকালে জানাজা ছাড়াই তাকে দাফন করেন স্বজনরা। 

নিহত নাসির জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সদস্য ও ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিকের ছোট ভাই। এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি নিহতের স্বজনরা। 

একই দিন বিকালে লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেন খানের মালিকানাধীন খান টাওয়ারে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, পৌরসভার মেয়র ও পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর আঙ্গারপাড়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে আরও সাত নেতার কার্যালয়, বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ইউএনও, চেয়ারম্যান, প্রকৌশলী, পিআইওসহ অন্তত ১০ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় তিনটি সরকারি গাড়ি, নথিসহ আসবাবপত্র বাইরে এনে তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুটের পর থেকে পুলিশের কেউ কোনও কথা বলছেন না।

/এএম/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী