শিক্ষকের বাড়িতে হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১১:২০আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১১:২০

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদা নেওয়ার অভিযোগে কাউছার মানিক বাদল নামে ছাত্রদল থেকে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে কাউছারকে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে সদর উপজেলার চন্দ্রগঞ্জের এক স্কুলশিক্ষকসহ কয়েকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। কাউছার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউছারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মামুনের নির্দেশনায় তাকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কাউছার দলের নাম ভাঙিয়ে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করে। চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। জেলা ছাত্রদল ঘটনাটি জানতে পেরে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউছারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মেনে চলতে হবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি