পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী

টেকনাফ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ১৯:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৯:১৫

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য। তারা নাফ নদ পেরিয়ে টেকনাফে বিজিবির সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়া ও নয়াপাড়া সীমান্ত এলাকায় দিয়ে বিজিপির সদস্যরা আশ্রয় নেন। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মধ্যে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন।

একইদিন বিকালে পৌরসভার জালিয়াপাড়া নাফ নদের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। এ সময় টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

সীমান্তে যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বিজিবি সর্তক অবস্থানে আছে উল্লেখ করে বিজিবির অধিনায়ক বলেন, বুধবার নতুন করে আরও ১৩ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১২৩ জন বিজিপির সদস্য আমাদের হেফাজতে আছেন। শিগগিরই তাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমার ফেরত পাঠানো হবে।

তিনি আরও বলেন, ১৯৬৩ সাল থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তবে বিজিবি ৫৪ কিলোমিটার সীমান্ত জলসীমাজুড়ে নিশ্ছিদ্রভাবে টহল কার্যক্রম চালাচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে। মূলত ১৩ নভেম্বর ২০২৩ থেকে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে তাদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সীমান্তে টহল জোরদার করেছি।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ