‘আ.লীগের জনপ্রতিনিধিরা পদত্যাগ না করলে পৌরসভার অবস্থাও গণভবনের মতো হবে’

রাঙামাটি প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৮:০৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮:০৯

রাঙামাটির পৌরসভা মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের দোয়েল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ে ঘণ্টাখানেক অবস্থান করেন।

সেখানে উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ।

বিক্ষোভ থেকে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের কোনও জনপ্রতিনিধি দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনও দায়িত্ব পালন করছে, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্রসমাজ গণভবনের মতো পৌরসভার অবস্থা তৈরি করবে।’

‘আ.লীগের জনপ্রতিনিধিরা পদত্যাগ না করলে পৌরসভার অবস্থাও গণভবনের মতো হবে’

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাদের আল্টিমেটাম দেন।

১৫ আগস্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কোনও কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। অপরদিকে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন মোড়ে ছাত্রজনতার উপর গুলি চালানো অভিযোগে শেখ হাসিনাসহ সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে