৫ আগস্টের ঘটনা নিয়ে সালিশ ডেকে রিকশাচালককে ‘পিটিয়ে হত্যা’

কুমিল্লা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৭:১৭আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২১:২০

কুমিল্লার দেবিদ্বারে সালিশের কথা বলে ডেকে নিয়ে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম ছিদ্দিকুর রহমান (৪৫)। তিনি ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের গাবুদ্দিবাড়ির মৃত আবদুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়ির আরও ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাইচাপাড়া বাজারে বিজয়োল্লাস করেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় সাইচাপাড়া বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমির মেম্বারের অফিসে থাকা শেখ হাসিনার ও দেবিদ্বারের এমপির ছবি সরাতে বলা হয়। পরে ছবি না সরালে ছাত্র-জনতা তার অফিস থেকে ওই ছবিগুলো নামিয়ে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমির মেম্বার ভাঙচুরকারীদের দেখে নেওয়ার হুমকি দেন।

বৃহস্পতিবার (১৫) আগস্ট) সন্ধ্যায় প্রাইভেট পড়ে আসার পথে আবু বকর ছানাউল নামের এক শিক্ষার্থীকে অফিস ভাঙচুরের অভিযোগে মারধর করে আমির মেম্বারের দুই ছেলে জুয়েল হোসেন ও সোহাগ। এ ঘটনার পরপরই আবু বকর ছানাউল দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করায় আমির মেম্বার লোকজন নিয়ে হামলা করতে আসে আবু বকর ছানাউলদের বাড়িতে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের কথা বললে আমির মেম্বার সবাইকে সালিশ বৈঠক বসাতে বলেন। কথা ছিল শুক্রবার সকাল ৮টায় বসবে সালিশ বৈঠক। এই সালিশে গাবুদ্দিবাড়ির লোকজন যায়। সালিশে যাওয়ার পরপরই আমির মেম্বার ও পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার জহিরের নেতৃত্বে কয়েকশ’ অস্ত্রধারী গাবুদ্দিবাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নিহত হয় ছিদ্দিকুর।

নিহত ছিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাইয়ের জন্য বিলাপ করছেন তার বোন মায়া আক্তার। একটু পরপর তিনি বলছেন, আমার ভাই কিছু করে নাই। মেল (সালিশ) দেখতো গেছিল। কত কষ্ট পাইছে আমার ভাই। তারা মেরে ফেললো আমার ভাইকে। আমার ভাই তাদের কাছে একটু পানি চাইছিল। তারা আমার ভাইকে একটু পানিও দেয় নাই।’

সাইচাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আয়েজ ও তানবীর বলেন, ‘আমরা আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে বর্তমানে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিদ্দিকুর রহমান বেলা ১১টায় মারা যান।’

অভিযুক্ত আমির মেম্বারের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাই ঘটনার ব্যাপারে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‘একজন নিহতের ঘটনা সঠিক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী