আগের কোটা পুনর্বহাল না করলে রাজপথে নামার হুঁশিয়ারি পাহাড়ের শিক্ষার্থীদের

রাঙামটি প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৭:৪২আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৭:৪২

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোট পুনর্বহালের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা। আগের কোটা বরাদ্দ না দিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনে বাধা ও মুছে ফেলার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি (আদিবাসী) ছাত্র সমাজের ব্যানারে করা বিক্ষোভ ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উসাই মং মারমা, রাঙামাটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ক্যাসুনু মারমা, সুশীল সমাজের প্রতিনিধি চিক্ক তালুকদার ও টিকো দেওয়ান প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারা দেশের ন্যায় তিন পার্বত্য জেলায় বিভিন্ন ইস্যুতে গ্রাফিতি অঙ্কন শুরু করেন শিক্ষার্থীরা। তিন পার্বত্য জেলার বেশ কয়েকটি স্থানে অঙ্কিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে এবং অনেক স্থানে অঙ্কনে বাধা দেওয়া হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা।

আগের কোটা পুনর্বহাল না করলে রাজপথে নামার হুঁশিয়ারি পাহাড়ের শিক্ষার্থীদের

বক্তারা আরও বলেন, সংবিধান আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে নয় ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি  প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল, পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ, উন্নয়ন ও পর্যটনের নামে পাহাড়িদের উচ্ছেদ বন্ধ করা, জেলা পরিষদের নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সমাবেশে টিকো দেওয়ান বলেন, তিন পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা ‘আদিবাসী’ যারা আছি এক শতাংশ কোটা দিয়ে কি করবো। আমরা তো বাড়তি কোটা চাইনি। তাহলে আমার কোটা কেন কমানো হলো। আমরা নতুন সরকারের কাছে পূর্বের পাঁচ শতাংশ কোট পুনর্বহালের দাবি জানাচ্ছি। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার কাউকে কেড়ে দিতে দেবো না। প্রয়োজনে অধিকার আদায়ে আবারও রাজপথে নামবে শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি