চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা, উদ্ধার করলেন ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২৩:৫৩আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন জামিলা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই নারী স্টেশনের প্ল্যাটফর্মে চট্টলা এক্সপ্রেসের সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করলে কিছু বুঝে ওঠার আগেই তিনি ট্রেনের নিচে পড়ে যান। তখন রেললাইনের মাঝখানে উপুড় হয়ে শুয়ে পড়েন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। ওই অবস্থায় প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে লোকজন বৃদ্ধাকে বলছিলেন, একটুও নড়াচড়া করবেন না। শুয়ে থাকেন। ট্রেনটি চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ছাত্র ও স্থানীয়রা।

আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নূর নবী বলেন, ‘ওই বৃদ্ধা রেলওয়ে স্টেশনের একটি হোটেলে কাজ করেন। ভাগ্য ভালো চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তিনি। তার শারীরিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পুরোপুরি সুস্থ আছেন। তবে বড় ধরনের ভয় পেয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী