কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

রাঙামাটি প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৯:৫২আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:৫২

গত কয়েকদিনের টানা বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুকেন্দ্রের উৎপাদন বেড়েছে। সোমবার (১৯ আগস্ট) ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটি মৌসুমের সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুকেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের তথ্যমতে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে সর্বোচ্চ ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় গত মে মাসের মাঝামাঝি সময়ে মাত্র একটি ইউনিট থেকে মাত্র ২৫ মেগাওয়াট উৎপাদন হতো। যা সর্বনিম্নে উৎপাদন গিয়ে ঠেকে।

বর্তমানে ১নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট, ৩নং ইউনিট থেকে ৪৯ মেগাওয়াট, ২, ৪ ও ৫নং ইউনিট থেকে যথাক্রমে ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১ ও ২নং ইউনিট থেকে সর্বোচ্চ ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর ৩, ৪ ও ৫নং ইউনিট থেকে সর্বোচ্চ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে সর্বোচ্চ ২৪৫ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদে পানি না থাকায় মে মাসের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছিল ২৫ মেগাওয়াটে। জুলাই ও আগস্ট মাসে কয়েক দফা বৃষ্টিতে হ্রদের পানি বেড়ে যায়। এতে পর্যায়ক্রমে সব কটি ইউনিট চালু করা সম্ভব হয়। বর্তমানে পাঁচটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন চলছে।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। বর্তমানে হ্রদে পানির উচ্চতা রয়েছে ৯৮ দশমিক ২৫ ফুট এমএসএল। বছরের এই সময়ে পানি থাকার কথা ৯৪ দশমিক ৭৬ ফুট এমএসএল।

/এফআর/
সম্পর্কিত
কাপ্তাইয়ে ৫ ইউনিটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে একটিতে
নেপাল থেকে বড় পরিসরে বিদ্যুৎ আমদানি কেন প্রয়োজন
সারজিসের প্রোগ্রামে বিদ্যুৎ যাওয়ার ঘটনায় যে ব্যাখ্যা দিলো নেসকো
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি