১৩ আদিবাসী নারী পাচারের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু আটক

বান্দরবান প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ০১:৩৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ০১:৩৬

১৩ আদিবাসী নারী পাচারের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু আটক বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে ১৩ আদিবাসী নারীকে মিয়ানমারে পাচারের অভিযোগে উসিরি ভিক্ষুককে (২৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার থেকে তাকে  আটক করা হয়। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে ১৩ মারমা আদিবাসী নারীকে অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে যায়, পরে সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয় বলে অভিযোগ করেছেন পাচার হওয়া মেয়েদের অভিভাবকরা।
এদিকে রাঙামাটি থেকে আটকের পর তাকে বান্দরবান সদর থানায় এনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার কাছ থেকে তথ্য আদায়ে জিজ্ঞাসাবাদ করছে।
বান্দরবান সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ বলেন, জিজ্ঞাসাবাদ করে পাচার হওয়াদের অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা বলে মিয়ানমারে নারীদের নিয়ে যায় উসিরি ভিক্ষু। এরপর থেকে আদিবাসী নারীদের অভিভাবকরা নানাভাবে যোগাযোগ করেও তাদের খোঁজ পায়নি। ফলে শুক্রবার সকালে জেলার রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করে অভিভাবকরা।
বৌদ্ধ ভিক্ষু উসিরি ভান্তে জানান, মিয়ানমারের মংণ্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ১৩ আদিবাসী নারীকে পাঠান তিনি।গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে পুলিশ ঐ ভান্তেকে আটক করে।

রোয়াংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেন, মেয়েদের অভিভাবকরা নিরূপায় হয়ে মানবপাচারের মামলা করেছে। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া রহস্যজনক।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের