এবার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে সাংবাদিক বাহারের মামলা

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ২০:৩০আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২০:৩০

সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেছেন সময় টিভির জেলা প্রতিনিধি ও নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা বাহার উদ্দিন রায়হান। আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহারে বলা হয়েছে, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিনের হুকুমে তার অনুসারীরা বিএনপি-জামায়াতের লোকজনের ওপর গুলি ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ করে রণক্ষেত্রে পরিণত করেন। ত্রিমুখী সংঘর্ষের সময় সাংবাদিক রায়হানসহ বেশ কিছু লোক আহত হন। সাংবাদিক রায়হান আহত অবস্থাতেও সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করে যাচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য বাহাউদ্দিনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহার রায়হানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান। হামলার ওই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন সংসদ সদস্য বাহাউদ্দিন। যে কারণে তখন মামলা করতে পারেননি। এ ছাড়া কুমিল্লার কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন, মামলা, হামলার অভিযোগ রয়েছে বাহাউদ্দিনের বিরুদ্ধে।

সাংবাদিক বাহার উদ্দিন রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক এমপি বাহার কুমিল্লার সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতনের মাধ্যমে আমাদের কণ্ঠরোধ করেছেন। সাংবাদিকরা তার কাছে জিম্মি ছিলেন। এতদিন ভয়ে মামলা করার সাহস পাইনি। তাই এখন করেছি।’ 

বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, ‘বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।’

এর আগে সোমবার রাতে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী