বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আসামি সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ৩ শতাধিক

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ০৯:৪০আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪০

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় মামলা করা হয়েছে। এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ তিন শতাধিক নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মানিকছড়ি ইউনিয়নের বাসিন্দা মীর হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।

তিনি জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩৩৬ জনকে।

মামলায় মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাঈনউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০ জনকে আমামি করা হয়েছে।

আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার