পাহাড়ের এক উপজেলায় ৯ হাজার মানুষ পানিবন্দি, রান্না করে খাবার দিচ্ছে বিএনপি

রাঙামাটি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ২০:০০আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২১:০৭

রাঙামাটিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক বাড়িঘর ডুবে গেছে। অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলগুলো।

বুধবার (২১ আগস্ট) সকাল থেকে উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানিতে তলিয়ে আছে। যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম এখন নৌকা।

পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি উপজেলা পরিষদে পানি প্রবেশ করেছে। কৃষি জমি ফসল নষ্ট হয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যাদুর্গতরা।

স্থানীয়রা বলেন, বারোবিন্দু এলাকায় একটি বাঁধ আছে, এটি ভেঙে যাওয়ায় দ্রুত পানি পৌরসভায় ঢুকে পড়ে। ফলে পানিবন্দি হয়ে পড়ে পুরো এলাকা। বার বার বলা হলেও প্রশাসন নজর না দেওয়ায় এই বছরে চার বার বন্যায় তলিয়ে যায় বাঘাইছড়ি।

পাহাড়ের এক উপজেলায় ৯ হাজার মানুষ পানিবন্দি, রান্না করে খাবার দিচ্ছে বিএনপি

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে রাতে খাবার রান্না করে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসন থেকে ২৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৫টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৬৫৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে রান্না করে খাবার বিতরণ করি। যতদিন পানি থাকবে ততদিন আমার মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী