ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, ডুবছে বাড়িঘর

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ০১:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:৫৪

কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরেই তা বড় আকার ধারণ করে। রাত ১২টার দিকে প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে বুড়িচং উপজেলার বাড়িঘরে। 

এদিকে, বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে নিয়ে সহায়তা করছেন বলে জানা গেছে।

বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শিদা আক্তার বলেন, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্রবল স্রোতের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বাসিন্দাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। 

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী