ফেনীতে বন্যাদুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১৮:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:৩৯

ফেনীতে বন্যাদুর্গত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম সাগর। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় নির্মাণশ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইউনুস। সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের শহিদ উল্যাহ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মেম্বার মো. ইউনুস বলেন, ‘সাগর চট্টগ্রামে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতো। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসেছিল। এরই মধ্যে ফেনীতে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য বন্ধুরা মিলে একটি উদ্যোগ। বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে উদ্ধারকাজে যায়। সেখানে উদ্ধারকাজ করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। ওই দিন রাতে বিষয়টি সাগরের পরিবারকে জানিয়েছে বন্ধুরা। তবে ফেনীর কোন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত করে জানা যায়নি। তার লাশ এখনও বাড়িতে আনা হয়নি। লাশ বাড়িতে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, ‘মোবাইলে কল করে একজন সাগরের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি। তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘সাগরের লাশ এখনও ফেনীতে রয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি