বন্যায় উপড়ে পড়া গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল সচল করলো বিজিবি

ফেনী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ২৩:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২৩:৫৭

বন্যার কারণে মহাসড়কের ওপর উপড়ে পড়া গাছ এবং পানির মধ্যে বিকল হয়ে পড়ে থাকা যানবাহন সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে বিজিবি।

শনিবার বিকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি রেসকিউ টিম ফেনীর মহিপাল লালপুর সেতু এলাকায় বন্যার কারণে উপড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়ে থাকা গাছ কেটে সরিয়ে ফেলে।

এ ছাড়া বিজিবির সদস্যরা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে পানির মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকা বিভিন্ন যানবাহন ধাক্কা দিয়ে সরিয়ে রাস্তার একপাশে নিয়ে যান। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশের দুই লেন যান চলাচলের উপযোগী হয়। বর্তমানে ওই স্থানে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে বিজিবি।

/এএম/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক