ঘুষ নেওয়া সেই হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০২৪, ১৯:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৯:৫৯

উন্নয়নকাজের বিলের জন্য ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে বরখাস্ত করে সিটি করপোরেশন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।’

সিটি করপোরেশনের হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, এক ঠিকাদারকে বিলের চেক দেন মাসুদুল ইসলাম। তখন ওই ঠিকাদার তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন। তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি। ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদুলকে। ভিডিওতে থাকা দুই ঠিকাদারের পরিচয় জানা যায়নি।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ভিডিও প্রায় দুই থেকে তিন বছর আগের। তবে তা তাদের কাছে এসেছে গত রবিবার। এরপর থেকে এ নিয়ে শুরু হয় সমালোচনা।

এ অবস্থায় মঙ্গলবার নিজ দফতরে আসেননি মাসুদুল ইসলাম। নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় অবস্থিত মাসুদুল ইসলামের কক্ষ তালাবদ্ধ ছিল।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী