কুমিল্লা ইপিজেডের ছুটি বাড়লো আরও একদিন

কুমিল্লা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ১৩:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৩:০৮

টানা চারদিন বন্ধ থাকার পর আরও একদিন ছুটি বেড়েছে কুমিল্লা ইপিজেডের। কিছু কিছু প্রতিষ্ঠানে এখনও পানি জমে থাকায় শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৪ আগস্ট বন্যার প্রভাবে বন্ধ ঘোষণা করা হয় কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। দুই দিনের জন্য তা বন্ধ করা হয়। পরে পরিস্থিতির ওপর নির্ভর করে আরও দুই দিন ছুটি বাড়ানো হয়।

কুমিল্লা ইপিজেডের একটি সূত্রে জানা গেছে, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে প্রবেশ করে। পরে তা বিমানবন্দর এলাকা দিয়ে বিজয়পুর খাল হয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি আর বের হতে পারেনি। যে কারণে ইপিজেডের ভেতর কয়েক ফুট পানি জমে যায়। ওই পানি এখনও পুরোপুরি সরেনি।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, চার দিন বন্ধ থাকার পর বুধবার (২৮ আগস্ট) ইপিজেড খোলা হলে শ্রমিকরা আসতে থাকেন। কিছু কিছু প্রতিষ্ঠানে এখনও পানি জমে আছে। তাই ২০ শতাংশের মতো শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করেন। এটার প্রভাব পড়ে অন্য শ্রমিকদের ওপর। আমরা বিষয়টি নিয়ে বসে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিই। আগামীকাল নিরাপত্তা জোরদার করে ইপিজেড খুলে দেবো।

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী