নৌকা-স্পিডবোটযোগে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

মীরসরাই প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২০:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০:২৭

মীরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফেনী নদীতে পানি বেড়ে যাওয়ায় ও ভারী বৃষ্টির কারণে টানা সাত দিন মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। এ অবস্থায় বুধবার (২৮ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মো. মাইনুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর কয়েকটি দল ফেনী নদীর দক্ষিণ ও উত্তরাঞ্চলে (উপকূলীয় এলাকা) বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। তারা ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট নিয়ে এসব এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছায়।

এ ছাড়া মীরসরাই উপজেলার বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিএসআরএম কারাখানা এলাকায় স্থাপন করা সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জিওসি মাইনুর রহমান।

বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী

ফেনী নদীর উত্তর পাড়ের ফরহাদ নগর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দারা জানান, সেনাবাহিনী নিয়মিত তাদের এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধার যেমন কাজ করেছে, পাশাপাশি নিয়মিত ত্রাণ পৌঁছে দিয়েছে। তারা এখন পুনর্বাসনে সরকারের সহযোগিতা পেতে চান।

/এএম/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী