অপহরণের দুই ঘণ্টা পর শিবির নেতা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২৪, ২৩:৩৯আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২৩:৩৯

অপহরণের দুই ঘণ্টা পর চট্টগ্রাম জেলার পূর্বের ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার জাফত নগর ইউনিয়নের জাহানপুর এলাকার একটি কবরস্থানের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাঈল গনী এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে তাকে কে বা কারা অপহরণ করে।

ইসমাঈল গনী বলেন, আজ ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলন ছিল। এতে অতিথি হিসেবে রাশেদ চৌধুরী অংশ নেন। কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা ৭টার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায় বলে আমরা খবর পাই। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ছাত্রশিবির নেতা রাশেদ চৌধুরীকে কে বা কারা অপহরণ করেছে বলে আমরা খবর পাই। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম