বন্যায় আশ্রয়কেন্দ্রে ওঠা শিশুকে ধর্ষণ

রায়পুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে আট বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তি বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির ভাই বাদী হয়ে শনিবার (৩১ আগস্ট) লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেছেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। অভিযুক্ত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় লোকজন দিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

মামলার বিবরণী ও এলাকাবাসী জানান, ওই এলাকায় বন্যার কারণে প্রায়ই সবার বাড়িঘরে পানি উঠে যাওয়ার কারণে মুনছুর আহমদ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ওঠে শিশুটির পরিবার। পাঁচ দিন আগে শিশুটি ওই আশ্রয়কেন্দ্রে ওঠে।

ঘটনার দিন গত ২৫ এবং ২৯ আগস্ট গভীর রাতে শৌচাগারে যাওয়ার পথে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি এই ঘটনা তার পরিবারকে জানায়। জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেয় একটি মহল। এরই ফাঁকে মূল অভিযুক্ত পালিয়ে যায়।

এদিকে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তের ভাগিনা একদল সন্ত্রাসী নিয়ে ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধমকি দিয়ে বাড়াবাড়ি না করার কথা বলে।

ভুক্তভোগীর বড় ভাই জানান, আশ্রয়কেন্দ্রে ওই ব্যক্তি আমার ছোট ভাইয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। আমরা এলাকায় বিচার চাইলে একটি পক্ষ মীমাংসা করার উদ্যোগ নেয়। এরই মধ্যে অভিযুক্তের ভাগিনা বিএনপির লোকজন নিয়ে এসে আমাদের হুমকি-ধমকি দেয়। আমরা গরিব মানুষ, কিছু বুঝি না।

একই বাড়ির এক ব্যক্তি বলেন, ভিকটিম ও অভিযুক্ত আমাদের একই বাড়ির। বিষয়টি মীমাংসা করার জন্য আমি ও অভিযুক্ত মাঝি উদ্যোগ নিই। আমি শিশুটির চিকিৎসার জন্য ১৫০০ টাকা দিয়েছি। কিন্তু তারা চিকিৎসা নেয়নি। তবে অভিযুক্তের ভাগিনা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার কারণে সব দিকে ঘটনাটি ছড়িয়ে পড়েছে। এখন তারা যদি আইনের আশ্রয় নেয় সেটা তাদের বিষয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ও তার ভাগিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তের স্ত্রী বলেন, আমি কিছুই জানি না। তবে গতকাল এলাকার শতাধিক মানুষ ভিড় করেছে বাড়ির সামনে। আমার স্বামী এ ঘটনার সাথে জড়িত কিনা আমি জানি না।

বেসরকারি সংস্থা জেমসের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী বলেন, সেনা ক্যাম্প থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভিকটিম ও তার মাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শিশুটিকে এবং তার পরিবারের আইনি পক্রিয়াসহ সব বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা কাম্য হতে পারে না।

সদর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের