কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৩

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সজীব হোসেনের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ সৈকতের নাজিরারটেক উপকূলে ভেসে ওঠে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে বুধবার দুপুরে সজীব সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন। সুগন্ধা থেকে নাজিরারটেক সৈকতের দূরত্ব প্রায় চার কিলোমিটার। সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ‌‘বুধবার সকালে ঢাকা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন সজীব। দুপুরে সজীবসহ পাঁচ জন সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। গোসলের এক ফাঁকে উত্তাল ঢেউয়ের ধাক্কায় সবাই ভেসে যেতে থাকেন। এ সময় লাইফগার্ড সদস্যরা সাগরে তল্লাশি চালিয়ে চার জনকে উদ্ধার করলেও সজীব নিখোঁজ হন। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও লাইফগার্ডের সদস্যরা সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও সজীবের সন্ধান পাননি। আজ সকালে নাজিরারটেক সৈকতে সজীবের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন লাইফগার্ড-বিচ কর্মী ও পুলিশ।’

লাইফগার্ড কর্মীরা জানান, বুধবার দুপুরে স্রোতের টানে ভেসে যাওয়ার সময় যে চার জনকে উদ্ধার করা হয়েছিল, তাদের একজন নেছার আহমদ (২৫)। তার অবস্থা সংকটাপন্ন ছিল। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর এখন তিনি আশঙ্কামুক্ত।

লাইফগার্ড কর্মী সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্রে গোসলে নামতে নিষেধ করে সৈকতে একাধিক লাল নিশানা ওড়ানো হলেও পর্যটকের সেদিকে খেয়াল থাকে না। এক মাস ধরে সৈকতে তেমন পর্যটক নেই। গতকাল সারা দিনে কলাতলী থেকে লাবণী পর্যন্ত সৈকতের পাঁচ কিলোমিটারে পাঁচ হাজার পর্যটকের সমাগম ঘটেছিল। আজও তেমন পর্যটক নেই।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের