পাহাড় কেটে প্লট বিক্রি, চসিকের দুই কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০

চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন প্রকল্প নির্মাণ, প্লট বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কাউন্সিলরসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মিরপুর আবাসিক এলাকা

মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেসাব উদ্দিন ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে আসামি করা হয়েছে। আরও আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আকবর শাহ থানাধীন জঙ্গল সলিমপুর ইউনিয়নের মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সলিমপুর ইউনিয়নে মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর নামে অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ করে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা পরিবেশ অধিদফতরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. গড়ে তুলেছেন। প্রায় ৪ থেকে ৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করে আসছিল তারা।’  

/আরআইজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি