পাকিস্তানকে হারিয়ে আসা মাহমুদুল হাসানকে সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সদস্য মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে ‘ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি’। তিনি এই একাডেমির খেলোয়াড় ছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় একাডেমির পক্ষ থেকে এ ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহমুদুল হাসান জয় এ সময় সবাইকে নিয়ে কেক কাটেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বলেন, এ ক্রিকেটে একাডেমিতে আমি অনুশীলন করেছি। ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে হবে নিয়মিতভাবে। বিশ্বাস রাখতে হবে, চাঁদপুর থেকেও জাতীয় পর্যায়ে ক্রিকেটাররা খেলতে পারে।  নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লেমন ক্রিকেট একাডেমি চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্লেমনের  ম্যানেজার ও সাবেক ক্রিকেটার গাজী আলমগীর, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক ক্লেমনের সাবরক সমন্বয় শেখ মনজুরুল কাদের সোহেল, সাংবাদিক ফারুক আহমেদ, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, অভিভাবক ডা. রাজন, জিতু বেপারী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের