‘দেশকে ব্যর্থ করতে পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে’

নোয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০

একাত্তরের পর যেমন বিভিন্ন বিপ্লব-প্রতিবিপ্লব হয়েছে, মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি স্বৈরাচারমুক্ত হওয়ার পর এখনও দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর একটি কনভেনশন সেন্টারে নোয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়, আমরা তাদের সে সুযোগ দেবো না। ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণ সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। আমরা শান্তি চাই। ভারত যুদ্ধ লাগাতে চাইলে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে চায় আমাদের পাশে ইউরোপ-আমেরিকা আছে।

তিনি বলেন, বিএনপি-জামায়ত-গণঅধিকার পরিষদসহ সব রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের এ বন্ধন অটুট রাখতে হবে। আগামীতে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। কোনও রাজনৈতিক দল যদি স্বৈরতন্ত্রের বীজ বুনতে চায় তবে এ দেশের জনগণ আবারও তাদের প্রতিহত করবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুর জাহেরের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাও. বোরহান উদ্দিন, নোয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক তাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন উপজেলার নেতারা এতে উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী