হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মিশু নামে একজন বলেন, ‘হাতিয়ার ঘাটে স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃষ্টির মধ্যেও কিছু ট্রলার চলাচল করেছিল। কিন্তু আজ নদীর অবস্থা বেশ খারাপ। তাই সকাল থেকে ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে, নদীর জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে নদীতীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা নৌযান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন ঘাট থেকে মোবাইলে লোকজন ট্রলার ডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজখবর নিচ্ছি। ডুবে যাওয়া ট্রলারগুলোর অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানান। ইতোমধ্যে নৌপুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম