হ্রদে পানি কমে আসায় আবারও বন্ধ কাপ্তাই জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯

কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। হ্রদের পানি কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ৩৬ ঘণ্টা পর বন্ধ করা হয় জলকপাট।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাঁধের জলকপাট বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।

তিনি জানান, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করে। হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল (সমুদ্রপৃষ্ঠ)। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৩৭ এমএসএল।

গত শনিবার সন্ধ্যায় জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

এর আগেও প্রথম দফায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ১৫ দিন ধাপে ধাপে ৫ ফুট পর্যন্ত গেট খোলা হয়। হ্রদে পানি কমতে থাকায় সোমবার সকালে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়।

একই সঙ্গে বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১৬ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী