মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৯

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বাদলের ছোট ভাই কামাল উদ্দিন খান মুকুল বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে এসে কবরে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় পাকা করা কবরে তারা আগুন দিয়ে পালিয়ে যায়।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে কে বা কারা হামলা করেছে। ভাঙচুর করা হয় পাকা কবরটি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বাদলের স্ত্রী সেলিনা খান লিখেছেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

মইন উদ্দীন খান বাদল

সেলিনা খান বলেন, ‘একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’

মইন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের এমপি। স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিল।

/এফআর/
সম্পর্কিত
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
শাহ আলী থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত