ফিলিস্তিনিদের জন্য খাবার পাঠিয়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা

টেকনাফ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০

ইসরায়েলের হামলা জীবন সংকটে থাকা গাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে অবস্থানরত ১৯৯২ সালের নিবন্ধিত রোহিঙ্গারা। নিজেদের জীবনযুদ্ধের মধ্যেও তারা গাজার শরণার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছেন।

বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীরা এক হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রান্না করা খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। এই সহায়তা কার্যক্রমটি রোহিঙ্গা সম্প্রদায়ের মানবিক দায়িত্ববোধের গভীর উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। রোহিঙ্গারা নিজেরাই যারা শরণার্থী জীবন যাপন করছে, সেই একই অভিজ্ঞতা থেকে তাদের সহমর্মিতা আরও গভীর হয়েছে।

ফিলিস্তিনিদের জন্য খাবার পাঠিয়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা

ত্রাণ সংগঠক আবু আরাফাত ও সিরাজুল হক আবরার বলেন, আমরা শরণার্থী হলেও, আমাদের মধ্যেও সহমর্মিতার শক্তি প্রবল। আমাদের জীবন যেমন সংগ্রামে ভরা, তেমনি অন্য মানুষের কষ্ট বুঝতেও আমরা সক্ষম। ফিলিস্তিনিদের যে দুর্দশা, আমরা সেটি হৃদয়ে অনুভব করি। আমরা তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমাদের মানবতার প্রকাশ। আমরা এখান থেকে ত্রাণের টাকা সংগ্রহ করে, সেখানে পাঠিয়ে এটি বাস্তবায়ন করেছি।

ফিলিস্তিনিদের জন্য খাবার পাঠিয়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা

চলতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায়ও খাবার ও ত্রাণ পাঠিয়েছেন কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা।

/এফআর/
সম্পর্কিত
তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ৫ দেশের যৌথ পদক্ষেপ
ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ১
সর্বশেষ খবর
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
ইরানের জন্য শতকোটি ডলার ছাড় দিচ্ছে আমিরাত
সালাম দিলো হাতি
সালাম দিলো হাতি
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
কেউ বললো একটা, আপনি শুনলেন অন্যটা—কেন এমন হয়?
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প