‘আনপ্রফেশনাল আচরণের কাউকে পুলিশ ছাড় দেবে না, সর্বোচ্চ শাস্তি হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২৬, ১৬:০৩আপডেট : ১৩ জুন ২০২৬, ১৬:০৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখপ্রকাশ করেন সিএমপি কমিশনার। সেখানে তিনি নাঈম হাসানের সঙ্গে একান্তে কথা বলেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, নাঈম সাহেবের কাছ থেকে আমি ঘটনার বিস্তারিত শুনেছি। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ইতিমধ্যে ঘটনায় জড়িত দুই জনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। একজন এসআই শফিকুল ইসলাম, আরেকজন কনস্টেবল রাসেল- দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ আনপ্রফেশনাল আচরণের কাউকে ছাড় দেবে না। কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ দায় দায়িত্ব নিবে না। এটা তাকেই নিতে হবে।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে খুলশী থানার ওসির দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, আমরা সব বিষয়ে তদন্ত করবো। তিন সদস্যের একটা কমিটি করে দিয়েছি। পুরো বিষয়টা তদন্ত করা হবে। তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, করেছি। সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো। যারা টিমে ছিল সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
নতুন ৪ সদস্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে: নাহিদ ইসলাম
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি