ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার, তোলা হবে আদালতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদীসহ (২৮) ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ও রাত ১০ টার দিকে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদী, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। আফ্রিদীকে র‍্যাব-৯-এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, ওই তিন জনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী