সাবেক এমপি ফজলে করিমের দুই বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর চট্টগ্রাম শহরের খুলশীর বাসায় ও রাউজান উপজেলার গহিরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামের ভবনের ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

এর আগে আজ ভোরে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার গ্রামের বাড়িতেও অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর খুলশীর বাসায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলকে খুলশী থানা পুলিশ সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। অস্ত্র উদ্ধার হয়েছে কি না তা জানা নেই।’

গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে পলানোর পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেফতার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। ১৯ সেপ্টেম্বর তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

তার বিরুদ্ধে ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব মামলা করা হয়। 

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী