আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থক দলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন আরিফ হোসেন, আবু হানিফ, জামাল হোসেন, নাইম ইসলাম ও হামিদা বেগম।
ওসি জানান, এসময় হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের পাঁচ জন আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কেউ গ্রেফতার হয়নি অথবা থানায় কোনও মামলা হয়নি।
আহতদের প্রথমে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় নাইম ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এনএস/এইচকে/








