একই রাতে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ও যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

মীরসরাই প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮

চট্টগ্রাম মীরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতেও লুটপাট ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে করেরহাটের ছত্তরুয়া এলাকায় কামরুল হোসেনের ইটভাটা ও দক্ষিণ অলিনগর গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। শুক্রবার জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না।

আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এক দল দুর্বৃত্ত করেরহাটের ছত্তরুয়া এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এমবিএম ম্যানুফ্যাকচারিং’ নামে ইটভাটায় হামলা ও লুটপাট চালায়। এ সময় প্রতিষ্ঠানের হিসাবরক্ষকের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে নগদ দেড় লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।

অন্যদিকে একই সময়ে করেরহাট ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলামের দক্ষিণ অলিনগরের বাড়িতে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

একই রাতে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ও যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

সাইফুল ইসলামের মা বিবি হাসিনা অভিযোগ করেন বলেন, বৃহস্পতিবার রাত ১০টার সময় ২৫-৩০ জনের আমাদের বসতঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে হামলা ও লুটপাট চালিয়েছে। এ সময় তারা ঘরের সাতটি কক্ষ ভাঙচুর করে আলমারিতে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। আমরা ভয়ে লুকিয়ে পড়ি। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একে একে ঘরের সাতটি কক্ষ ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এমন ধ্বংসযজ্ঞ আগে কখনও দেখিনি।

জোরারগঞ্জ থানার এসআই আশিকুর ইসলাম বলেন, ঘটনার পর সাইফুলের পক্ষে বিবি হাসিনা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে কামরুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বিষয়টি জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের