সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময়সীমা দ্বিতীয় দফায় বাড়লো

রাঙামাটি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকে পর্যটক ভ্রমণে এ নির্দেশনা জারি করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

নির্দেশনায় বলা হয়, রাঙামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও তিন দিন বাড়িয়ে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে জেলা প্রশাসন। 

সাজেক রিসোর্ট মালিক সমিতির সূত্র থেকে জানা যায়, সম্প্রতি খাগড়াছড়ি-রাঙামাটিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সাজেকে পর্যটকের সংখ্যা কমে গিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, খাগড়াছড়ি ও রাঙামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে শনিবার থেকে আগামী তিন দিন পর্যটকদের না যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটকদের জন্য সাজেক বন্ধ করা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম