চাঁদা দিতে দেরি করায় মালামাল মাটিতে ফেলা সেই আ.লীগ নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫

কুমিল্লা নগরীতে ডিম বিক্রেতার মালামাল মাটিতে ফেলে দেওয়া সেই আওয়ামী লীগ নেতা আবিদুর রহমান জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনেরও (টাউন হল) সাধারণ সম্পাদক ছিলেন। টাউন হল সাধারণ সম্পাদক থাকার সময় টাউন হলে ডিম-ফুচকা বিক্রেতাদের মাঠে বসিয়ে চাঁদাবাজি শুরু করেন। সেদ্ধ ডিম বিক্রেতারা চাঁদা দিতে দেরি করলে তাদের মালামাল মাটিতে ফেলে দিতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবির ওসি সাজ্জাদ করিম খান জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম