রাঙ্গামাটিতে প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০৫:২২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৫:২৫

প্রতিবন্ধীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে রাঙামাটি প্রতিবন্ধীদের মধ্যে সমাজসেবা অধিদফতর থেকে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রবিবার  রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে এসব চেক বিতরণ করা হয়।
প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রবীণ সাংবাদিক একেএম মখছুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন স্কুল কার্যনির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন বাবু, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা লতিকা তালুকদার, নির্মল বড়ুয়া মিলন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, প্রতিবন্ধীদের অবহেলা করার সুযোগ নেই। তারা আমাদের ভাই, আমাদের বোন। তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদেরই। তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে উপবৃত্তি প্রদান একটি।
অনুষ্ঠানের শেষে স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রতিবন্ধী স্কুলের ২৭ শিক্ষার্থীর হাতে সমাজ সেবা অধিদফতরের শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের