‘কাচ্চি এক্সপ্রেস’ রেস্টুরেন্টে বাসি বিরিয়ানি, খাবারে মাথার চুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২৪, ১৭:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৭:৪৬

খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার এবং বাসি বিরিয়ানি সংরক্ষণের অভিযোগে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘কাচ্চি এক্সপ্রেস’ নামের একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই রেস্টুরেন্টে খাবারে বার বার মাথার চুল পাওয়ায় এক গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (২ অক্টোবর) নগরীর জিইসি মোড়ে অবস্থিত কাচ্চি এক্সপ্রেস রেস্টুরেন্টে এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

ভোক্তা অধিকারের অভিযান

তিনি বলেন, বুধবার নানা অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ দ্রব্যের প্যাকেটে নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার লাগানোর অভিযোগে জিইসি মোড়ে অবস্থিত ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স নামক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ‘কাচ্চি এক্সপ্রেস’ নামে রেস্টুরেন্টকে ক্ষতিকর রঙ ব্যবহার , মেয়াদোত্তীর্ণ মসলা, বাসি বিরিয়ানি সংরক্ষণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানের খাবারে বার বার মাথার চুল পাওয়া নিয়ে এক গ্রাহকের লিখিত অভিযোগের সত্যতা পাওয়া আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকার ২৫ শতাংশ প্রণোদনা হিসেবে পাবেন অভিযোগকারী।

মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, এ ছাড়াও নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অবস্থিত মাওলানা ফার্মেসিতে বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
  
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও আনিছুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী