ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১২:৩৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কেওঢালা এলাকা ছাড়িযে গেছে যানজট। চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

দীর্ঘ সময় ধরে যানজটে বসে আছেন হানিফ বাসের চালক আবুল মিয়া। তিনি বলেন, টানা বৃষ্টিতে যানজট বেড়েছে। শুনেছি, এই বৃষ্টির মধ্যে সামনে যানবাহন নষ্ট হয়ে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে।

ছাতি হাতে বৃষ্টিতে রওনা দিয়েছেন করিম মিয়া। তিনি বলেন, আধা ঘণ্টার ওপরে গাড়িতে বসে ছিলাম। যানজটের আটকা পড়েছি। এ কারণে পায়ে হেঁটে রওনা দিয়েছি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ ট্রিবিউনকে  বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে  যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের