চট্টগ্রাম বন্দরে তেলবাহী আরেক জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৪

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে আগুন লেগেছে। এ ঘটনায় ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে, এখনও ১৪ নাবিক নিখোঁজ।

জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ‘বাংলার সৌরভে’ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় টহলরত কোস্টগার্ডের স্পিডবোট ‘মেটাল শার্ক’-কে সেখানে পাঠানো হয়। আগুন নেভাতে কোস্টগার্ডের একটি ফায়ার ফাইটিং টাগবোট রওনা দিয়েছে।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন মো. জহিরুল হক বলেন, এখন পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট ৫০ জন নাবিক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১৪ জন নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফিরছিল বাংলার সৌরভ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বর্তমানে সেখানে কোস্টগার্ডের চারটি স্পিডবোট উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান জহিরুল হক।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’-তে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় তিন জন মারা যান।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী