ছাত্রদের আন্দোলনে পদত্যাগ না করা উপাচার্যকে অবশেষে অব্যাহতি

চাঁদপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৯:২৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:২৭

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার আগের কর্মস্থল ডুয়েটে অধ্যাপক পদে যোগদানের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সলরের আদেশক্রমে উপসচিব শাহিনুর আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দায়িত্বে থাকাকালে ড. নাছিম আখতারকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বছর শেষে তার মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের প্রথম ভিসি ড. নাছিমের পদত্যাগ চেয়ে গত জুলাই মাস থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করে। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ফটকে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে ভিসির অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠায় ৫৬০ কোটি টাকার জমি অধিগ্রহণের সুযোগে প্রয়াত চেয়ারম্যান সেলিম খান ও তাদের সহযোগীরা ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত বিতর্কিত ওই স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ভেস্তে যায় তৎকালীন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের প্রশাসনের হস্তক্ষেপে। সেখানে প্রায় ৩৬০ কোটি টাকা লোপাটের হাত থেকে রক্ষা করেন জেলা প্রশাসক।

/এফআর/
সম্পর্কিত
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগ দেওয়ায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ
ইবির ১৫তম উপাচার্য হলেন ড. এ. কে. এম. মতিনুর রহমান
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি