রেলস্টেশন থেকে স্ত্রীর অপহরণ করে আনা শিশুকে ‘ধর্ষণ করলো’ স্বামী

কুমিল্লা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৫১

ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এক পথশিশুকে অপহরণ করে এনেছিলেন কুমিল্লার এক নারী। অপহরণের শিকার শিশুটিকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দিতে করা হতো শারীরিক নির্যাতন। মঙ্গলবার (৯ অক্টোবর) ওই শিশুকে নির্যাতনের শব্দ শুনে প্রতিবেশীরা হাতেনাতে ধরলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে প্রতিবেশীর মামলায় গ্রেফতার হন অভিযুক্ত দম্পতি।

মামলায় ধর্ষণের অভিযোগে সুমন ও শিশুকে তুলে আনার অভিযোগে তার স্ত্রী রিনাকে আসামি করা হয়। ভুক্তভোগী শিশুর পরিচয় জানা যায়নি। তবে কমলাপুর রেল স্টেশন থেকে তুলে এনেছে বলে জানিয়েছেন রিনা।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় সুমন ও তার স্ত্রী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এক শিশুকে অপহরণ করে তুলে নিয়ে আসেন কুমিল্লার রেলওয়ে কোয়াটারের হারুন মিয়ার ভাড়া বাসায়। সেখানে তারা থাকতেন। বাসায় আনার পর রিনা ঘরের বাইরে গেলেই সুমন বিভিন্ন সময় শিশুকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ সময় ওই শিশু কয়েকবার ধর্ষণের শিকারও হয়। যার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। নির্যাতনের প্রভাবে তার চোখ-মুখ ফুলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় বিষয়টি জানতে পেরে সুমন ও রিনাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা । পরে তারা ওই শিশুকে উদ্ধার করেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলামকে বাংলা ট্রিবিউনকে বলেন, ওই যুবককে স্থানীয় জনতা গণপিটুনি দিলে সে ধর্ষণের কথা স্বীকার করে। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় আনলে এক প্রতিবেশীর মামলায় তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের