সজল দত্ত ও পূজামণ্ডপে গান গাওয়া ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ অক্টোবর ২০২৪, ১৯:৫৪আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২০:৫০

চট্টগ্রাম নগরের জেএম সেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলায় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্তসহ মঞ্চে ইসলামি গান পরিবেশনকারী ছয় শিল্পীকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে কোতোয়ালি থানায় মামলাটি করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

মামলায় বাকি আমিরা হলেন গান পরিবেশনকারী চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মামুন। এর মধ্যে শহীদুল করিম ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 
তাদের গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সিএমপির (এডিসি, পিআর) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় পূজা উদযাপন কমিটির কর্মকর্তা সজল দত্ত ও গান পরিবেশনকারী ছয় জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধে চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির একদল শিল্পী জেএম সেন পূজামণ্ডপের অনুষ্ঠানে গান পরিবেশন করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে সজল দত্তকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের