কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে ট্রাকের চাকায় প্রাণ গেলো দুই বন্ধুর

কুমিল্লা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৪আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৪

দ্রুতগামী একটি মোটরসাইকেল এলো। এসেই ধাক্কা দিলো একটি কাভার্ডভ্যানের পেছনে। মুহূর্তেই ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী। পাশে দ্রুতগামী আরেকটি ট্রাক পিষে দেয় তিন আরোহীকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।

পরে জানা যায়, এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মের উজিরপুরের ছামচেড়ি এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।                                   

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন ও মো. সাগর। তারা কুমিল্লা সদর দ‌ক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে তিন জন ছিটকে পড়েন। ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার ক‌রে থানায় আনা হয়েছে।

স্থানীয়‌দের বরা‌তে এসআই নজরুল ইসলাম জানান, কুমিল্লা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে সাগর নামে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি