এই মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না: উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৫:২৩আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:২৩

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে- এটা বলা মানে একটি মিথ্যা আশ্বাস। কারণ দেশে গ্যাসের সংকট রয়েছে। তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে  চিন্তাভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনও দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাসকূপ পাওয়া যায়নি।’

শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কূপ) খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম নির্দারণ করে থাকে। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে তাদের সঙ্গে কথা বলে বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। গত দুই মাসে সিলিন্ডার গ্যাসের দাম তারাই বাড়িয়েছে।’

তিনি বলেন, ‘তবে বিশ্ব বাজারে এলপি গ্যাসের দাম কমালে আমাদের দেশেও দাম কমানো হবে। আমার কয়েকদিন আগে ডিজেল, অকটনে ও পেট্রোলের দামও কমিয়েছি।’

এ সময় বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊর্ধ্বতন কর্মকর্তা, নোয়াখালী জেলা প্রশাসকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম